
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গুছগ্রামের ৩ বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার পাইপগানসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
৯ সেপ্টেম্বর (সোমবার) বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা জানান, ৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার পাড়কোলা গুচ্ছগ্রামে লে. কর্নেল নাহিদের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল মৃত মকবুল হোসেনের ছেলে মো: নজরুল ইসলাম (৬০) এর বসত বাড়ী থেকে ১টি ওয়ান শুটার পাইপ গান ও ৬ রাউন্ড গুলি, মো: শফিকুল ইসলামের ছেলে মো: শাহাদত হোসেন (২৬) এর বাড়ী থেকে ১টি ওয়ান শুটার পাইপ গান ও ৭ রাউন্ড গুলি এবং মো: সালমান ফকিরের ছেলে মো: সামাদ আলী (৩৭) এর বাড়ী থেকে অপর ১টি ওয়ান শুটার পাইপ গানের সাথে ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
শাহজাদপুর থানার ওসি সবুজ রানা আরও জানান, এ বিষয় শাহজাদপুর থানায় ৩ জনের নামে মামলা হয়েছে। আসামীদর গ্রেফতারে অভিযান চলছে।