মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
১৮/০৩/২০২৫ ইং মঙ্গলবার ১১.৩০ টায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজূরী ইউনিয়ন এর বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির অন্তর্গত ২৫ জন গ্ৰাম ডাক্তার কে নিয়ে গ্ৰাম ডাক্তার সম্মেলন অপসোনিন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব ও শাহজাদপুর উপজেলা বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি জনাব মুন্সী মোঃ আব্দুস সালাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অপসোনিন ফার্মাসিউটি ক্যালস পিএলসি এর এরিয়া ম্যানেজার জনাব মোঃ আরিফুর রহমান।
সভাপতিত্ব করেন কৈজুরী ইউনিয়ন বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি জনাব গ্ৰাম ডাক্তার মোঃ মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপসোনিন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর মেডিকেল প্রমোশন অফিসার জনাব মোঃ সামছুল ইসলাম, মোঃ মতিউর রহমান, শাহজাদপুর পৌর বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি জনাব ডিপ্লোমা ডাক্তার ও গ্ৰাম ডাক্তার মোঃ জাকারিয়া হোসেন, কৈজুরী ইউনিয়ন বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব গ্ৰাম ডাক্তার মোঃ হাবিবুর রহমান, গ্ৰাম ডাক্তার মোঃ আব্দুর রহিম, গ্ৰাম ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
উক্ত চিকিৎসক সম্মেলনে অপসোনিন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ৫টি বহুল প্রচলিত প্রডাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে।