
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর ধুলিহরে হযরত আবু বকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মাদ্রাসার প্রাঙ্গনে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
হযরত আবু বকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী, মুফতি হাফিজুর রহমান, মাওলানা আব্দুস সবুর, ফরিদ উদ্দিন মাসউদ, প্রভাষক শফিকুল ইসলাম, খালিদ সাইফুল্লাহসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।বিগত ফ্যাসিস্ট সরকার এই বুদ্ধিজীবী দিবসকে ভিন্নভাবে বাঙালি জাতির সামনে উপস্থাপন করেছে। বুদ্ধিজীবী দিবসের সঠিক ইতিহাস আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।তা-না হলে আগামী প্রজন্ম একটি ভুল ইতিহাস জেনে থাকবে।
একইসাথে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র-জনতার ত্যাগের ইতিহাসকে তুলে ধরা হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবস সকল বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।