স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
১৪ ই ফেব্রুয়ারি শুক্রবার
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে একুশে বইমেলা ও তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ই ফেব্রুয়ারি বুধবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে ১০ দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করেন।
১০ দিন ব্যাপি চলা এ বইমেলাতে অর্ধ শতাধিক স্টলে বিভিন্ন লেখকের ভিন্ন ভিন্ন বইএর স্থান পেয়েছে।
এবারের বইমেলার মূল প্রতিপাদ্য—‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’। থাকছে জুলাই চত্বরও।প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।।।