
লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গোয়াইনঘাটের নাজমিনের!
আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার (১০) নামে এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার সংলগ্ন উপরগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানান,বুধবার রাত ৮ টা থেকে অন্যান্য শিশুদের সাথে লুকোচুরি খেলা করছিল নাজমিন আক্তার।লুকোচুরি খেলার এক পর্যায়ে বিদ্যুৎ শট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমিন মারা যায়।
নাজমিন আক্তার বিছনাকান্দি ইউনিয়নের উপরগ্রাম গ্রামের আব্দুলাহ মিয়ার দ্বিতীয় মেয়ে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, উপরগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়েছি। লাশটির পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।