1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লিটল ম্যাগাজিন ফোরাম আয়োজিত ত্রয়োদশ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব :- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

লিটল ম্যাগাজিন ফোরাম আয়োজিত ত্রয়োদশ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব :-

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- ২৯শে নভেম্বর ২০২৫ ,লিটল ম্যাগাজিন ফোরাম আয়োজিত ত্রয়োদশ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ মঞ্চস্থ হল EZCC’র ঐকতান মঞ্চে। জলের পাত্রে পুষ্প প্রদান করে এই উৎসবের উদ্বোধন করেন মাননীয় ভাষাবিদ শ্রীযুক্ত পবিত্র সরকার মহাশয়, সঙ্গে ছিলেন বিশিষ্ট নাট্যবিদ সৌমিত্র বসু মহাশয়, ডাঃ আশিস কান্তি হীরা, ফোরামের সভাপতি শ্রী কমল দে সিকদার মহাশয় এবং সম্পাদক পিনাকী বসু। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি মহাশয়। প্রত্যেকেই তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে সাহিত্যে জগতের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে নানা দিক দর্শনের দিগন্ত প্রদর্শন করেন।

২৯শে ও ৩০শে নভেম্বর এই দুদিন ব্যাপী উৎসব মঞ্চে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রায় ৩৬৫ জন কবির কন্ঠে ধ্বনিত হবে তাদের স্বরচিত কবিতা। তাই সহজেই এটি একটি মহোৎসবে পর্যবসিত হয়েছে। প্রায় ৯০ জন ফোরাম সদস্য এই উৎসবকে সফল করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে গেছেন। তাদের লিখিত কবিতা গল্প প্রবন্ধ ইত্যাদি নিয়ে একটি মূল্যবান স্মরণিকা গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়াও উৎসব চত্বরে লেখক কবি ও সাধারণ শ্রোতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অন্যতম উল্লেখ্য বিষয় এই উৎসবে অংশগ্রহণ করেন বেশ কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী কবিও। তাই সাংস্কৃতিক জগতে প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ নিশ্চিতকরণ ক্ষেত্রে এই উৎসব একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park