
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
ঈশ্বরদী -লালপুর মহাসড়কের ভাদুর বটতলা সংলগ্ন গোপালপুর মুনসুর ফিলিংস স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় গোপালপুর বি এম কলেজের ছাত্র ও গোপালপুর গ্রামের আজিজলের ছোট ছেলে রিমন (১৮) নিহত হয়েছে।
আজ বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় তেল পাম্পের থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে কিভাবে এবং কিসের সঙ্গে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।