
এস এম জুবায়ের আহমেদ
লাখাই হবিগঞ্জ থেকে
৯ ডিসেম্বর রোজ সোমবার দুপুরে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলামের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান,বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, সাংবাদিক আশীষ দাশ গুপ্ত ও সাংবাদিক তৌহিদ মোল্লা প্রমূখ।
এদিকে একই দিন বেলা ১১টায় লাখাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, দুপ্রক লাখাই কমিটির সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে এতেরপ্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও নাহিদা সুলতানা।
এর আগে বের হয় র্যলি, আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।