
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর সদর এর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩জুন), সদর উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর।
অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাঝে মোট ৯০০টি উন্নতজাতের নারিকেল চারা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে ফলজ চাষে আগ্রহ সৃষ্টি, টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং পারিবারিক পুষ্টি ও আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও জামশেদ আলম রানা বলেন,
“সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই প্রণোদনার মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী ও প্রযুক্তিসম্পন্ন কৃষির সাথে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”