1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লক্ষ্মীপুরে ঈদে অতিরিক্ত ভাড়া ঠেকাতে অভিযান এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।৷ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় রোধে অভিযান চালিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিআরটিএ ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় শহরের বাস টার্মিনাল ও মজু চৌধুরী ঘাট এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এমন কোনো অনিয়ম না ঘটে, সে বিষয়ে কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানো রোধেও অভিযান পরিচালিত হয়। এক চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়। - বাংলাদেশ খবর প্রতিদিন
Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ঈদে অতিরিক্ত ভাড়া ঠেকাতে অভিযান এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।৷ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় রোধে অভিযান চালিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিআরটিএ ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় শহরের বাস টার্মিনাল ও মজু চৌধুরী ঘাট এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এমন কোনো অনিয়ম না ঘটে, সে বিষয়ে কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানো রোধেও অভিযান পরিচালিত হয়। এক চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।