
শাহিন টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানব পাচারকারীকে আটক রোহিঙ্গা নারী ও শিশুসহ পাঁচজন উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) মধ্যরাত ২টার দিকে এই অভিযান পরিচালিত হয় টেকনাফ স্টেশন কমান্ডার , লেঃ সালা উদ্দীন রশিদ তানভির গনমাধ্যগণমাধ্যমকে বিষয়টি জানান।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ তাদের কে টেকনাফের হাবিরছড়া গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছিল। ওই গোপন তথ্যের ভিত্তিতে, আজ ২৬ অক্টোবর ২০২৫ তারিখ রবিবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আভিযানিক দল পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা ৪ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় যৌথ বাহিনী ১ জন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারচক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন এবং অল্প খরচে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের টেকনাফে এনে পাহাড়ে জিম্মি করে রাখে। পরে উপকূলীয় এলাকা দিয়ে বোটে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল তাদের। জিম্মিদের উপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টাও করছিল পাচারকারীরা।
পরবর্তীতে, পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকা দিয়ে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল। তারা আরও জানায়, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।