
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং
মঙ্গলবার ১৮ তম বিশ্ব নবী দিবস পালন করলেন দক্ষিণ ২৪ পরগণা জেলার রায়দিঘি থানার অন্তর্গত সখেরহাট, বকুলতলা (মীর সাহেব ময়দান) কোম্পানীর ঠেক তে। বিশ্বনবী দিবস উপলক্ষে জেকেরের মজলীস ও ইসালে সওয়াব আয়োজিত করেন মঙ্গলবার।বককুলতলা গ্রামবাসীবৃন্দ ও ব্যবস্থাপনায় মরহুম জিয়াদ আলি মীর সাহেব-এর পুত্র সাত্তার আলী মীর।দোয়া খায়ের করা হয় বিশ্ব শান্তির লক্ষ্যে।ও আজকের দিনের তাৎপর্য সহ বিশ্ব শান্তির জন্য দোয়া খায়ের করেন মাহফিলে ফুরফুরা শরীফের জুনাইদ সিদ্দিকী সাহেব। ওই দিনটির বিষয় আলোকপাত করেন। এছাড়া এদিনের জেকেরের মজলীস ও ইসালে সওয়াব উপস্থিত ছিলেন
মাহফিলে ফুরফুরা শরীফের জুনাইদ সিদ্দিকী, সাদান সিদ্দিকী,আব্দুল সালাম সাহেব (মুর্শিদাবাদ)হাবিবুল্লাহ সাহেব, বিশিষ্ট সমাজসেবী সাত্তার আলী মীর, (বকুলতলা),আব্দুল হাকিম সাহেব (বকুলতলা), সহ প্রমুখ।