1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রায়গঞ্জে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড: এমপাওয়ারহার প্রজেক্টের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রায়গঞ্জে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড: এমপাওয়ারহার প্রজেক্টের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সিরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৯১ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা  সিভিক এনগেজমেন্ট ফান্ড: এমপাওয়ারহার প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়িত এলাকা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পর্যাযে উক্ত প্রজেক্টের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ মে) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে প্রজেক্টের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমএন্ডই এর উপ-পরিচালক ও নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড: এমপাওযারহার প্রজেক্ট এনডিপি’র ফোকাল পারসন

কাজী মাসুদুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে, এম আনোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ইলিয়াস হাসান শেখ। সভায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রতিনিধি উক্ত প্রজেক্টের প্রজেক্ট সমন্বয়কারী নাজনীন শবনম ও প্রজেক্ট অফিসার মো: মনির হোসেন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপ-ব্যবস্থাপক ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ। সভায় সুশীল সমাজের প্রতিনিধি, এসএমসির সদস্য, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ছাত্র/ছাত্রী, ডিবেট ও ইয়ুথ ক্লাবের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ শিক্ষক/শিক্ষিকা গণ উপস্থিত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সভায় প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি সহ উপস্থিত সকলে এই কার্যক্রমের প্রশংসা করেন এবং কর্মসূচি গুলো যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সকলে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park