1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রানীগঞ্জ ইউনিয়নের  বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রানীগঞ্জ ইউনিয়নের  বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত

 
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন দুপুর ১ ঘটিকায় বাগময়না গ্রামের হাজী মকবুল হোসেনের বাড়ীতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এর  সভাপতিত্বে (এসআই) জসিম উদ্দিনের পরিচালনায়
বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক কয়েস উদ্দিন মাষ্টার,রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সাংবাদিক মোঃ আল আমীন (দৈনিক খোলা কাগজ) প্রমুখ।

জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম তিনি বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং, জোয়া, ডিজিটাল ডিভাইস, মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন ব্যবস্থাপনাসহ জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কোমল- মতি ছাত্র ছাত্রীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও কোন অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলাই এই চলমান কার্যক্রমের উদ্দেশ্য। এবং সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন,হাজী সুন্দর আলী, হাজী মকবুল হোসেন, এসআই উমর ফারুক,এএসআই নীল মিয়া, তেরা মিয়া মেম্বার, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আখলিছ মিয়া, বিএনপি নেতা জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম মন্টু, সাবেক সহসভাপতি সারং মিয়া, হীরা মিয়া, মাখন মিয়া, নুরুল হক, গোলাপ মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park