1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের, সংকটাপন্ন দুই কিশোর। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের, সংকটাপন্ন দুই কিশোর।

ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই কিশোর। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (৬১) পৌর শহরের মহলবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত নয়ন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতির একটি মোটরসাইকেল মুক্তা সিনেমা হল সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানচালকসহ মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত দুই কিশোর হলেন— নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) এবং বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার আতিক (১৫)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, দুর্ঘটনার ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park