
হাসিনুজ্জামান মিন্টু
(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন ও তার স্ত্রীকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করেছে হরিপুর থানা পুলিশ।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাজির হোসেন ও তার স্ত্রীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং নগদ ১০ লাখ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
তবে এ ঘটনায় আটক নাজির হোসেন বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি তদন্তাধীন থাকায় অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।