1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাণীশংকৈলে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে গরু বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাণীশংকৈলে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে গরু বিতরণ

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পঠিত

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

উপজেলার সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির যাচাইকৃত ২৫ জনের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু বিতরণ করা হয়।

৩০ জুলাই বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ অফিসের আয়োজনে প্রাণিসম্পদ অফিসে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মোহন্ত ও ডা, রমেন চন্দ্র রায় ভেটেনারি সার্জন, ওয়াদুদ বিন নুর আলিফ সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, রজব আলী জামাত সেক্রেটারি উপজেলা , পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী, ছাত্র সমন্বয়ক তারেক , রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম ,সাবেক সভাপতি মোবারক আলী, শফিকুল ইসলাম শিল্পী সভাপতি প্রেসক্লাব (পুরাতন), অভিষেক চন্দ্র রায় ,সুজন আলীসহ সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park