
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার ২২ ফেব্রুয়ারি দুপুরে কুড়িগ্রাম আদালতে বিএনপির এক নেতার করা মামলা জামিন নিতে আদালতে হাজির হন।
এসময় বিজ্ঞ বিচারক তার জামিন শুনানি শুনে হাসান জিহাদির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।এসময় আদালত চত্ত্বরে হাসান জিহাদি নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে বিভিন্ন বিপ্লবী স্লোগান দেন।
আদালত চত্ত্বরে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কে মিশ্র প্রতিক্রিয়া জানাতে দেখা হয়।কুড়িগ্রাম জেল পুলিশ তড়িঘড়ি করে হাসান জিহাদি কে পুলিশ কাস্টরিতে নিয়ে যান।
হাসান জিহাদির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিকেল ৫:০০ টায় এক বিক্ষোভ কর্মসুচী ডাকা হয়েছে।
এবিষয়ে রাজারহাট থানা পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলামের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে সহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় হাসান জিহাদি ও এনসিপির কয়েকজন নেতাকর্মী জড়িত ছিলেন।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন,ঘড়িয়ালডাঙ্গার সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলামের দায়ের করা মামলার শুনানির তারিখ ছিল আজ।
ওই মামলায় হাজিরা দিতে এসে বিবাদী হাসান জিহাদি আত্মসমর্পণ করলে কোর্ট পুলিশ তাকে আটক করে।