
মো:আব্দুল হাকিম সবুজ রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিস্তা নদীর বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ(চাল,ডাল,সয়াবিন তেল) সামগ্রী বিতরণ করেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো:আব্দুল খালেক।
১লা অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ঘটিকায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশম ঈদগাহ মাঠে ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক হাসিবুল ইসলাম হাসিব,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম সৈকত,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহেদ রানা,জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক বিপুল আহমেদ,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম দুলাল,বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কালিয়া সহ আরও অনেকে।
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
তাং ১/১০/২০২৪ইং