1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আব্দুল হাকিম সবুজ রাজারহাট(কুড়িগ্রাম)
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২১০ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ রাজারহাট(কুড়িগ্রাম)

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)রাজারহাট উপজেলা শাখায় সদস্য সংগ্রহ উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮ মে)বিকেলে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে সমবেত হয় নেতাকর্মী।

আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক জমায়েত হোসেন খোকন চৌধুরীর সভাপতিত্বেে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ২৬ কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য জনাব ড. আতিক মোজাহিদ।

জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া,সদস্য সচিব মাছুম মিয়া,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু।

আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রায়হান রাজু, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক রিংকু র‍্যাবেন,জাতীয় ছাত্রশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক হাসান মেহেদী।

আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টিতে বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক নারী ও পুরুষ যোগদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park