1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে কুরবানির বর্জ্য অপসারণ ও যানজট নিরসনের তদারকি করেন এসিল্যান্ড আব্দুল হাকিম সবুজ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

রাজারহাটে কুরবানির বর্জ্য অপসারণ ও যানজট নিরসনের তদারকি করেন এসিল্যান্ড আব্দুল হাকিম সবুজ

রাজারহাট( কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

রাজারহাট( কুড়িগ্রাম)প্রতিনিধি:

রবিবার ৩০-০৫-২০২৬ খ্রিস্টাব্দে উপজেলা অপসারণ ও যানজট নিরসনের উপজেলা প্রশাসন রাজারহাট এর সার্বিক তত্ত্বাবধানে রাজারহাট উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), রাজারহাট।

মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রাজারহাট বাজার, রেলগেট এলাকা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জনবহুল স্থানে পরিদর্শন করা হয়। বিশেষ করে রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ দোকান স্থাপন, সড়কে অটোরিকশা ও ইজিবাইক পার্কিং এবং যত্রতত্র যানবাহন দাঁড় করানোর ফলে সৃষ্ট যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও কুরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, দ্রুত অপসারণ নিশ্চিত করা, ড্রেন ও সড়কে বর্জ্য না ফেলা এবং জীবাণুনাশক ছিটানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ঈদের সময় যানজট ও জনদুর্ভোগ কমাতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park