আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বিএল হাইস্কুলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫)ইং তারিখে সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশে অভিভাবক শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম।তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ, কিশোর অপরাধের কারণ ও প্রতিকার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে সৃষ্ট ঝুঁকি, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ব ও অভিভাবকদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন,“অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা ছাড়া মাদক, সাইবার ক্রাইম ও কিশোর অপরাধ দমন সম্ভব নয়।”এসব অপরাধ দমনে সবার সহযোগী প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম দুলাল।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুশিক্ষা ও চরিত্র গঠনে পরিবার,বিদ্যালয় ও সমাজের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।।