
নওগাঁ প্রতিনিধি
হাবিব আমজাদ
৪ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ থেকে এই সভার কার্যক্রম শুরু হয়েছে,
এবং ১২: ৩০ মিনিটে সমাপ্তি ঘোষণা করা হয়।উপস্থাপনা করেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। কুরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন মোহাম্মদ সিয়ামুল ইসলাম আপন, প্রতিষ্ঠাতা রাজশাহী ব্লাড ডোনার্স ক্লাব।
উপস্থিতি ও ব্লাড ডোনার্স সম্পর্কে বক্তব্য দেন মোহাম্মদ বোরহান উদ্দিন গ্রুপ পরিচালক রাজশাহী ব্লাড ডোনার্স ক্লাব।অনুপ্রেরণা মূলত বক্তব্য প্রদান করেন হাফেজ মোহাম্মদ রেজাউল হক,
রেশম সম্পর্কে আলোচনা করেন আবু বক্কর সিদ্দিক।
এই সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক বুলবুল আহমেদ, আবু রায়হান, হাবিব আমজাদ সহ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা।
এবং আমন্ত্রিত অতিথি ছিলেন মোহাম্মদ সামসুল আলম, সভাপতি ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন, যুববিভাগ, জামায়াতে ইসলামী।
বিগত একুশে নভেম্বর ২০১৯
কয়েকজন মিলে ব্লাড ডোনার্স ক্লাবে কার্যক্রম শুরু করেন।
ক্লাবের পক্ষ থেকে প্রতি মাসে মান্দায় ১০ টি পরিবারকে রেশন প্রদান করা হয়। ২০২০ সাল থেকে ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয় বলে জানান।এবং প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৬০ ব্যাগ রক্ত বিনা মূল্যে দিয়ে থাকে সদস্যরা।
তারা বলেন
ভালোবেসে করি রক্ত দান, আমার রক্তে বাঁচুক প্রাণ। এই মহৎ কাজে সহযোগিতা করতে পেরে আমরা ধন্য।