1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে বালাইনাশক দোকানে জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহীর মোহনপুরে বালাইনাশক দোকানে জরিমানা

মহাজামিল
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুরে বালাইনাশক দোকানে অভিযান চালিয়ে জরিমাণা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার মৌগাছি বাজারে এ অভিযান পরিচালানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার এম.এ. মান্নান।

মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন, এই এলাকার বিভিন্ন দোকান থেকে আমরা রাসায়নিক সারের নমুনা সংগ্রহ করে ফলাফল যাচাই করার জন্য গবেষণাগারে পাঠালে পণ্যের ভেজাল গুণগত মান কম থাকায় মৌগাছি বাজারের বালাইনাশক দোকনাদার আব্দুর রহমান কে ১০ হাজার, আলমগীর হোসেন কে ১০ হাজার ও আসলাম মোল্লা কে ১ হাজার টাকা সার ব্যবস্থাপনা আইনে জরিমাণা করা হয়।আগামীতেও প্রত্যেক বাজারে আমাদের এ অভিযান নিয়মিত চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park