
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
রাজশাহীতে ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক নারী সাংবাদিকদের (১৮-২০) এই ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ শেষ দিন
ইন্টারন্যাশনাল ইউনেস্কো-আইপিডিসির আর্থিক সহায়তায় এবং নিউজ নেটওয়ার্কের আয়োজনে রাজশাহীর কাজীহাটা এনজিও ফোরামের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে রাজশাহীর কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ২০ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।
সোমবার সকালে কর্মশালার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। তিনি বলেন, সাংবাদিকতা চ্যালেঞ্জিং একটি পেশা, আর নারী সাংবাদিকদের জন্য তা আরও বেশি চ্যালেঞ্জিং। কিছু অসাধু ব্যক্তি হলুদ সাংবাদিকতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে ও পেশার সুনাম ক্ষুণ্ন করেছে। দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য; তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমকে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। এ প্রশিক্ষণ নারীদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের প্রত্যাশা নির্ধারণ ও প্রাক-মূল্যায়ন করা হয়। এরপর সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শহিদুজ্জামান।
প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম, রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ সমন্বয়কারী প্রশিক্ষক জিয়াউর রহমান ও সাংবাদিক মীর রায়হান মাসুদ।
উক্ত প্রশিক্ষণে আলোচনায়, নারী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা। বিশেষ করে, ডিজিটাল নিরাপত্তা এবং শারীরিক সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো। এটি তাদের পেশাগত জীবনে আরও বেশি আত্মবিশ্বাসী হতে এবং ঝুঁকি মোকাবেলা করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।