
বেবি চক্রবর্ত্তী:- আগামী ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া-গয়া সহ একাধিক বন্দে ভারতের উদ্বোধন করবেন।আসানসোল-দুর্গাপুর হয়ে চলবে হাওড়া-গয়া বন্দে ভারত। হাওড়া-গয়া বন্দে ভারত (22303) হাওড়া- সকাল ৬:৫০ মিনিটে ছেড়ে গয়া পৌঁছবে- দুপুর ১২:৩০ মিনিটে, পাশাপাশি গয়া-হাওড়া বন্দে ভারত (22304) দুপুর ৩:১৫ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে- রাত ৯:০৫ মিনিটে। হাওড়া থেকে গয়া পৌঁছতে বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগবে ৫ ঘণ্টা ৪০ মিনিট, অর্থাৎ রাজধানী এক্সপ্রেসের থেকে ১মিনিট কম। বন্দে ভারত উদ্বোধন পর এই রুটে আরও একটি ট্রেন যুক্ত হবে। তিনটি ট্রেনই চলবে সকালে। ব্ল্যাক ডায়মন্ড সপ্তাহে প্রত্যেক দিনই চলে। অন্যদিকে শতাব্দী এক্সপ্রেস রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলে। অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেসও সপ্তাহে ছয়দিন চালানো হবে, বৃহস্পতিবার চলাচল করবে নাবন্দে ভারত এক্সপ্রেস।গত কয়েকদিন ধরেই বাংলা নতুন একটি বন্দেভারত পেতে পারে বলে জোর চর্চা চলছিল। আর সেই জল্পনা সত্যি করেই গয়া এবং হাওড়ার মধ্যে নয়া একটি বন্দে ভারত চলবে। যদিও এই বিষয়ে পূর্ব রেলের তরফে কিছু জানানো হয়নি।