রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় (RisingBD) পিরের বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধনী অনুষ্ঠানটি ৮মে বিকাল ৪ ঘটিকায় উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পিরের বাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ সিলেট জেলা ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ মিয়ার পরিচালনায় ও আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সিলেট জেলা বিএনপি ও সভাপতি সদর উপজেলা বিএনপি আবুল কাশেম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোয়াইনঘাট উপজেলা শাখা মাহবুব আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব। অনুষ্ঠানে বক্তারা বলেন রাইজিং বিডি একটি আধুনিক ওয়াইফাই নেটওয়ার্ক। রাইজিং বিডি দ্রুত গতিসম্পন্ন নেটওয়ার্ক। একটা ওয়াইফাই দিয়ে পরিবারের সবার মোবাইল থেকে ফেইসবুক,ইউটিউব, ওয়াটসাপ,ইমেইল সহ সকল ধরনের নেটওয়ার্ক কার্যক্রম চালানো যায়। আমরা আশা করছি রাইজিং বিডি এলাকায় নেটওয়ার্ক যোগাযোগে ভালো একটি ফলাফল দিবে। আমরা তাদেরকে আমাদের এলাকায় সর্বোচ্চ চেস্টা করব তারা যাতে প্রতিটি ঘরে ঘরে রাইজিং বিডি ওয়াইফাই দিয়ে সেবা প্রদান করতে পারে।