1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরন

  মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীধরপাশা গ্রামের গরীব অসহায় পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে শ্রীধরপাশা গ্রামে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে  প্রায় ৩ শতাধিক গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্য এ উপহার সামগ্রী বিতরণ করেছেন মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্রীধরপাশা গ্রামের মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সৌজন্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, শ্রীধরপাশা গ্রামের প্রবীন মুরব্বি গন্যমান্য ব্যক্তি আফরোজ আলম কোরেশী,  কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি  লিয়াকত হুসেন অমৃত, সাধারন সম্পাদক মাসুম  আলম কোরেশী, সহ-সভাপতি জুনেদ আহমদ, সদস্য সালমান আলম, আনোয়ার হোসেন, আব্দুল কদ্দুস, উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।  পবিত্র রমজানের এ উপহার  সামগ্রী বিতরন কালে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য  জাকুয়ান আলম কোরেশী বলেন, মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজানে সংযমী হতে হবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park