1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
বুধবার,২২ জুলাই -২৬, বিকেল ৩:৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ মাননীয় উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই উপাচার্য পরস্পরের বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে আন্তরিক মতবিনিময় করেন। এছাড়া ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক ঐতিহ্যচর্চায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে, যা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আজকের এই সৌজন্য সাক্ষাৎ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ই সমৃদ্ধ হবে। দেশের উচ্চশিক্ষাকে আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অপরিহার্য।”

সাক্ষাৎ শেষে উভয় উপাচার্য শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু প্রকাশনা শুভেচ্ছা উপহার হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যের হাতে তুলে দেন। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park