
শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখ-এর আনন্দঘন পরিবেশে ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নববর্ষের সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি শুরু হয়। ঐতিহ্যবাহী বৈশাখী সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীরা গ্রামীণ জনপদের পথে পথে আনন্দের বার্তা ছড়িয়ে দেন।
শোভাযাত্রাটি এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি তুলে ধরে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ বশির উদ্দিন সিকদার, প্রশাসনিক কর্মকর্তা জনাব আবুল বাশার, ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ গোলাম মস্তফা খান সহ সদস্যাবৃন্দ।
চ্যায়ারম্যান বশির উদ্দিন শিকদার বলেন,
বাংঙ্গালির ঐতিহ্য ধরে রাখতে আমাদের এ আয়োজন। নতুন বছর সকলের জন্য মঙ্গল বয়ে আনুক। বাঙ্গালির চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য, সমপ্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ।
এ ছাড়াও গ্রাম পুলিশ সদস্য এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
উপস্থিত বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং নতুন বছরের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।