1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যুদ্ধ নয় শান্তি চাই, ভারত সরকারকে অনুরোধ বুদ্ধ ভিক্ষুদের - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

যুদ্ধ নয় শান্তি চাই, ভারত সরকারকে অনুরোধ বুদ্ধ ভিক্ষুদের

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয়। তাই যুদ্ধ বন্ধ করে
মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বানী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। আজকের দিনে যেভাবে বিশ্ব জুড়ে মানুষ,হানাহানী,
হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বুদ্ধ ভিক্ষুরা। তাই বুদ্ধ জয়ন্তিতে বিশ্ব শান্তির জন্যে প্রার্থনা করলেন দেশ বিদেশের বুদ্ধ ভিক্ষুরা।
বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়ো রোডে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন এর উদ্যোগে ২৫৬৯ তম ইন্টারন্যাশনাল বিসাখ ডে পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ নেন বুদ্ধ সন্নাসীরা।
পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডঃ বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন,যুদ্ধ কখোনোই সমাধানের পথ নয়।গৌতম বুদ্ধ চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। তাই ভারত সরকার ও সারা বিশ্বের কাছে, বিভিন্ন দেশের সরকারের কাছে তাদের আবেদন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শান্তি ফিরিয়ে আনার।তিনি বলেন সন্ত্রাস মোকাবিলায় ভারত সরকার যে ভুমিকা নিয়েছে তা খুবই প্রশংসনীয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park