
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার
আপনার অর্জিত সম্পদের যাকাত এবং আপনার দেহের ফিতরা কেন উলামা-ত্বলাবা মানবিক সংগঠন এর ফান্ডে দান করবেন।। উলামা-তলাবা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো আনিসুর রহমান (আনিস) আর্থিক সহযোগিতা চেয়ে বলেন কেন আপনারা উলামা-তলাবা মানবিক সংগঠনে আপনাদের যাকাত ফিতরা ও অন্যান্য সহযোগিতা পাঠাবেন।
উলামা-ত্বলাবা মানবিক সংগঠন দীর্ঘ চার বছর যাবত মানবিক এবং সামাজিক কাজ করে আসছে আলহামদুলিল্লাহ। সারা দেশের বিভিন্ন অঞ্চলে এপর্যন্ত ৬০ টিরও অধিক মক্তব, মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা। মেডিকেলে, বুয়েটে, চুয়েটে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ও বেতন দেওয়া, অসহায় দরিদ্র অসুস্থ মানুষকে সহযোগিতা, নব মুসলিমেরকে সহযোগিতা, ধর্ষিতা নারীদেরকে সহযোগিতা, ধর্ষিতা ও অবহেলিত মেয়েদের বিবাহ সহযোগিতা, ইয়াতিম ও বিধবাদের সহযোগিতা, মজলুম কারাবন্দীদের ও তাদের পরিবারকে সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ ও মাদ্রাসা, মসজিদে সহযোগিতা, রাস্তা সংস্কারসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিশেষ করে খৃষ্টান মেশিনারি অঞ্চলগুলোতে ব্যাপকহারে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং বাচ্চাদেরকে ফ্রীতে দ্বীনি তালিম দেয়া। নিকৃষ্ট খৃষ্টান মেশিনারিরা যেই সকল অসহায় ফ্যামিলিগুলোর অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে এবং তাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে খৃষ্টান বানাচ্ছে সেই সকল অঞ্চলগুলোতে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং অসহায় ফ্যামিলিগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা এবং জাগতিক শিক্ষায় শিক্ষিত করা।
নওমুসলিম / নওমুসলিমাদের পুনর্বাসন। একজন নওমুসলিম ইসলাম ধর্ম গ্রহণের কারণে কতকিছু থেকে মাহরূম হয় জানেন! তারা ইসলাম ধর্ম গ্রহণের কারণে প্রথমত তাদের পৈত্রিক সম্পদসম্পত্তি থেকে চিরতরে মাহরূম হয়ে যায় ; হয়ে পড়ে এই জমিনের সবচেয়ে বড় অসহায়ের একজন!
মৃত্যুর পর কবরখানি কোথায় হবে এরও থাকে না কোনো নিশ্চয়তা ; তাই তো মাঝেমধ্যে দেখা যায় বহু নওমুসলিম / নওমুসলিমা আবার পূর্বের ধর্মে ফিরে যায়! এটাকি আমাদের জন্য লজ্জা নয়!? তাদের পুনর্বাসন করা আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য নয়!?
অসহায় ফ্যামিলি যাদের দিনশেষে এক বেলা একমুষ্টি খাবার খাওয়ার সামর্থ্য নেই ; পবিত্র মাহে রামাদান চলছে! সবার ঘরে ধুমধাম ইফতার / সাহরির আয়োজন চললেও তাদের জন্য তা থাকে স্বপ্নের মতো ; ঈদ আসছে নতুন একটা কাপড় তাদের পরিধান করার কি সৌভাগ্য হবে না!? আমরা বিত্তবান হওয়া সত্বেও তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য নয় কি!?
এতিম অসহায় মেধাবী তালিবুল ইলম তাদের পড়াশোনার দায়িত্ব বহন করা। বাবা-মা দুনিয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ ; যাদের বাবা-মা নাই তারা বুঝে বাবা-মা না থাকার বেদনা কতটা কষ্টদায়ক ; পবিত্র মাহে রামাদান শেষে দেশের প্রতিটি মাদারিসে কাওমিয়ায় ভর্তির হিড়িক পড়ে, এবং নতুন কিতাবের হাজত হয়, পড়াশোনার ইচ্ছে থাকা সত্বেও টাকার কারণে ভালোমতো পড়াশোনা চলছে না কিতাব কিনার সামর্থ্য নাই।
সাদাকায়ে জারিয়া হিসেবে ওইসব তালিবুল ইলমদের পাশে দাঁড়ালে এর বিনিময় আমৃত্যু পৌছাতে থাকবে। ইনশাআল্লাহ।