1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যশোরের ডিবির পুলিশের অভিযানে ৪১ মামলার পলাতক প্রতারক আসামি গ্রেফতারঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

যশোরের ডিবির পুলিশের অভিযানে ৪১ মামলার পলাতক প্রতারক আসামি গ্রেফতারঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পঠিত

 

১০ এপ্রিল বৃহস্পতিবার ২০২৫
যশোরের ডিবি পুলিশের সফল অভিযানে ৪১ মামলার পলাতক ২৫ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ারকে গ্রেফতার করেছে। প্রতারক ও সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার নিজের নাম পরিবর্তন করে তুহিন নামে আত্মগোপনে করেছিলেন।

যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে এসআই শেখ আবু হাসান,এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও এএসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে
থেকে প্রতারক দেলোয়ারকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে ৪১টা মামলা রয়েছে। এরমধ্যে ২৫ মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি যশোরের সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে। এদিকে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন ,প্রতারক দেলোয়ার গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় তুহিন নামে পরিচিত ছিলেন।

তিনি এক সময় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও ২০১৩ সালে আর্থিক প্রতারণার দায়ে তিনি চাকরিচ্যুত হন। ব্যাংকে কর্মরত থাকার সময় তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অনেকেই তার বিরুদ্ধে মামলা করেন। সেইসব মামলায় পর্যায়ক্রমে তার বিরুদ্ধে আদালত দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। এ পর্যন্ত তার বিরুদ্ধে ৪১ মামলা রয়েছে। তার মধ্যে ২৫ টি মামলায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে কারাদণ্ড দেন বলে জানিয়েছেন, যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park