
বেবি চক্রবর্ত্তী :কলকাতা:- রাজ্য থেকে রাজনীতি যখন তোলপাড় আর জি কর ঘটনা নিয়ে ঠিক এই পরিস্থিতিতে চুঁচুড়া মাঠে শুরু হয়েছে রাজ্য সরকারের ৩৯ তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা। সাংসদ রচনা উদ্বোধন করেন সেই মেলার। ঘুরে ঘুরে শাড়ি, সালোয়ার কামিজ, ব্যাগ, গামছাও কিনতে দেখা যায় তাঁকে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন, আরজিকর এর ঘটনার ১ মাস অতিক্রান্ত। এবার পুজোয় ফিরতে, উৎসবে ফিরতে। মুখ্যমন্ত্রীর কথা মেনেই শুরু হয়ে গেল রচনার সাংসদ মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফেরা' মন্তব্য নিয়ে রচনা বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তথা তৃণমূলের সদস্যরা মনে করেন, দিদি যা বলেন, চিন্তা ভাবনা করেই বলেন। পুজো অবশ্যই হওয়া দরকার। কারণ পুজো তো শুধু আনন্দ নয়, এর সঙ্গে বহু মানুষের রুজি রোজগার জড়িয়ে রয়েছেবিগত এক মাসেরও বেশি সময় ধরে বিচারের দাবিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। গত চারদিন ধরে রোদ জল উপেক্ষা করে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন তাঁরা। এখনো পর্যন্ত বেরোয়নি কোনো সমাধান সূত্র। রচনা বলেন, তিনি সবসময়ই জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন। কারণ তাঁরা সকলেই বিচার চাইছেন। দোষী যাতে শাস্তি পায় তার জন্যই এই প্রতিবাদ আন্দোলন। স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁদের পাশে রয়েছেন।
একই সঙ্গে রচনা এও বলেন, চিকিৎসকদের কর্মবিরতির জেরে অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। অনেক মানুষ মারা যাচ্ছেন। অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে। সাধারণ মানুষের কথা ভেবে দেখলে ভালো হয়। রচনার আবেদন, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরে আবেদন করুন।