মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
অনলাইন পত্রিকা দৈনিক সমাজের আলোর সম্পাদক সাংবাদিক ইয়ারব হোসেনের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। পরবর্তী করণীয় প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান,এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।