1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি উগ্রবাদী মতাদর্শ এবং সন্ত্রাসবাদি গোষ্ঠীকে গ্রেপ্তার করেছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি উগ্রবাদী মতাদর্শ এবং সন্ত্রাসবাদি গোষ্ঠীকে গ্রেপ্তার করেছে

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পঠিত

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। উগ্রবাদী মতাদর্শ এবং সন্ত্রাসবাদে সম্পৃক্ত একটি চরমপন্থি গোষ্ঠীর সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ জুন) মালয় মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার পুলিশ (PDRM) এক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যারা “চরমপন্থী উগ্র মতবাদ” ও “সন্ত্রাসবাদী আদর্শ”–এর সঙ্গে যুক্ত একটি চরমপন্থী সামরিক আন্দোলনে সরাসরি জড়িত ছিল।

অভিযান শুরু হয় শুরু: ২৪ এপ্রিল ২০২৫ সেলাঙ্গর ও জহর রাজ্যের তিনটি ধাপে অভিযান হয়।গ্রেপ্তারকৃত বাংলাদেশি: ৩৬ জন

এর মধ্যে:৫ জনকে মালয়েশিয়ার দণ্ডবিধির অধীনে মামলা দিয়ে শাহ আলম ও জহর বাহরুর আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। ১৫ জনকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ জন এখনও তদন্তাধীন।

তদন্তে পাওয়া গেছে যে এই চক্রটি Islamic State (IS) মতবাদ প্রচার করে এবং মালয়েশিয়ায় নিজেদের কমিউনিটির মধ্যে একটি নিয়োগ কেন্দ্র (recruitment cell) গঠন করেছিল।

তাদের উদ্দেশ্য ছিল:1. চরমপন্থী মতবাদ ছড়িয়ে দেওয়া। 2. সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ করা।3. নিজ নিজ দেশের সরকার পতনের চেষ্টা করা।

মালয়েশিয়ার সরকার বলেন কোনো উগ্র চরমপন্থী গোষ্ঠী বা বিদেশি ষড়যন্ত্রের স্থান Malaysia হবে না। Kerajaan Madani কঠোরভাবে এসব অনুপ্রবেশ ও বিপদ মোকাবিলা করছে।নিরাপত্তা বাহিনীর দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের জন্য সাধুবাদ জানানো হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা হচ্ছে KDN (Kementerian Dalam Negeri) গোয়েন্দা ও নজরদারি জোরদার করছে।মালয়েশিয়াকে নিরাপদ, স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য দেশ-বিদেশের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে।

কেউ মালয়েশিয়াকে চরমপন্থী কার্যক্রম বা ট্রানজিট কেন্দ্র বানাতে চাইলে, তা কঠোরভাবে দমন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park