হাবিব আমজাদ, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ মান্দা থানার 11 নম্বর কলকাপুর ইউনিয়নে চকরঘুনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। সময় নির্ধারণ করা হয় বিকেল ৩ টা থেকে বাদ মাগরিব পর্যন্ত। মাহফিলের প্রধান অতিথি ছিলেন খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পূর্ব শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, আমীর জামায়াতে ইসলামী মান্দা উপজেলা।
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাইদূর রহমান চেয়ারম্যান ও আমীর ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদ। মাহফিলের সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ আসলাম আলী আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিকাপুর ইউনিয়ন।
প্রধান বক্তা ছিলেন মাওলানা মোঃ আব্দুল আউয়াল, জামায়াতে ইসলামী মহানপুর উপজেলা।
দ্বিতীয় বক্তা ছিলেন ডঃ মুহাম্মদ খুরশেদ আলম বাংলাদেশ জামাত ইসলামের কর্ম পরিষদ সদস্য মান্দা উপজেলা।
তৃতীয় বক্তা মোহাম্মদ আব্দুস সালাম, কর্ম পরিষদ সদস্য মান্দা উপজেলা। এছাড়া আরো বক্তব্য প্রদান করেন মাওলানা মোঃ মোস্তফা আল আমিন, সভাপতি ওলামা বিভাগ নওগাঁ জেলা। এ ছাড়া আরো নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।