
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে মানব পাচারের অথাৎ ইতালি লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মানবপাচারকারী আবুল ও তার চাচা আব্দুল খালিক এদুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল খালিক (৭০) নামের একজন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের আর কোন লোক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানাযায়, আবুল একজন মানবপাচারকারী লোক। সে মানব পাচার মামলায় অনেক দিন জেল হাজতে ছিল। আবুল এর ছেলে আলী হোসেনের মাধ্যমে রাজু মিয়ার ছেলে রাইম মিয়াকে লিবিয়া নেয়। রাইম মিয়াকে ইতালি পাঠানোর জন্য মানব পাচারকারী আবুল ও তার ছেলে আলী হোসেন সাড়ে চার লাখ টাকা দাবী করে। দাবীর পেক্ষিতে রাজুর ছেলে রাইম আবুলের ছেলে আলী হোসেনের নিকট টাকা দেয়। তাকে ইতালি না পঠানোয় রাইম আলীসেনের পাসপোর্ট আটকায় এই পাসপোর্টের জন্য আলী হোসেনের পিতা আবুল রাইমের দাদা আব্দুল খালিককে উদ্ধার করে করে দিতে বলায় আব্দুল খালিক বলেন, তোর ছেলে আলী হোসেন রাইমের টাকা দেয়না কিসের জন্য এই কথা বলার পর মানবপাচারকারী আবুল তার চাচা আব্দুল খালিকের প্রতি উত্তেজিত হয়ে আক্রমন চালায়। এসময় আবুলের আঘাতে আব্দুল খালিক আহত হন।সাথে সাথে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
উল্লেখ্য এ নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
সোমবার (৭ অক্টোবর ) ভোররাতে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এনিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় এলাকাবাসী।