
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার ২১এপ্রিল -২০২৬খ্রীঃ রাত্রে ৮.৩০ টায়, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন মহোদয়ের সাথে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকের বিশেষ দিকসমূহ:
মাননীয় মন্ত্রী মহোদয়কে সংগঠনের সকল নির্ভরযোগ্য কাগজপত্র ও ডকুমেন্টস প্রদর্শন করা হয়।
তিনি আমাদের নথিপত্র দেখে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে, আমরা সঠিক পথে আছি এবং ভয়ের কোনো কারণ নেই।
তিনি তাৎক্ষণিকভাবে আমাদের ডকুমেন্টসগুলোতে স্বাক্ষর করে ডিজি (DG) সাহেবের বরাবর প্রেরণ করেছেন।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন:
আলহাজ্ব জনাব জাহাঙ্গীর আলম তালুকদার (সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কমিটি), গ্রাম ডাক্তার আবু সাঈদ (মহাসচিব),
গ্রাম ডাক্তার জনাব বি এম জয়নাল আবেদীন (সহ-সভাপতি), গ্রাম ডাক্তার জনাব আলাউদ্দীন সরকার (সিনিয়র সহ-সভাপতি), গ্রাম ডাক্তার রাজিব হাওলাদার (সহজ সাংগঠনিক সম্পাদক),
গ্রাম ডাক্তার বাবু উত্তম কুমার (যুগ্ম সাধারণ সম্পাদক),
আসুন, আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয় সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। শুভেচ্ছান্তে,
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি (কেন্দ্রীয় কমিটি), ঢাকা।