
মাসুদ রানা, সাতক্ষীরা :
সাতক্ষীরায় মাদককে সমাজ থেকে চিরতরে নির্মূল করার প্রত্যয় এবং ‘রাজার বাগান আদর্শ যুব সংঘ’-এর নতুন কমিটি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই আগস্ট, শুক্রবার রাত ৯ টায় সাতক্ষীরা সরকারি কলেজের একটি রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষকদলনেতা আহসানুল কাদির স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম,তাজুল ইসলাম রিপন, মৌরি কুইন,কচি, সোনা,রবি,মনি, দিপংকর,আদিত্য,শফিসহ আরো অনেকেই।মাদক বিরোধী শপথ পাঠ করান সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম।আলোচনা সভা শেষে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয় ও পুরস্কার বিতরণ করা হয়। সভায় সভার সকলের সর্বসম্মতিক্রমে ৩ মাসের জন্য ১১ সদস্যদের আহব্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক নির্বাচিত হন আহসানুল কাদির স্বপন, যুগ্ন আহ্বায়ক শফি,সদস্য সচিব কচি।
আলোচনা সভায় যুবকদের মুখে ‘মাদককে না বলুন’ স্লোগানে পুরো রুম মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। র্যালি শেষে রাজার বাগান আদর্শ যুব সংঘের নবগঠিত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।