সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালীর মাতারবাড়ীতে ২৯ শে অক্টোবর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও মাতারবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে অমানবিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ই অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাতারবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় সিএনজি স্টেশন চত্বরে আব্দুল্লাহ আল মামুনের নিশর্ত মুক্তি দাবি করে বক্তব্য রাখেন দলের ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান সিকদার, মোহাম্মদ আলী মেম্বার, মোঃ ইসমাঈল হোসেন এম.এ, রিদুয়ানুল হক লেদু, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য মাওলানা মির কাসিম আলী, মাতারবাড়ী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক, মোস্তফা কামাল সিনিয়র সহ-সভাপতি উপজেলা শ্রমিক দল ও শফিউল আলম, স্বেচ্চাসেবক দলের মাতারবাড়ীর আহ্বায়ক নাজিম উদ্দিন, মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল করিম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আরমান উল্লাহ, মৎস্যজীবি দলের সদস্য সচিব নেছারুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, ছাত্রদল নেতা কাইছারুল ইসলাম কায়েস, ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম তোফাইল, পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ নেচার উদ্দিন।
বক্তারা বলেন, দলের মধ্যে কিছু সুবিধাবাদী ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে নিজেকে আড়াল করে দলের ত্যাগী নেতা কর্মীদের মামলা মোকাদ্দমা দিয়ে ফায়দা লুঠছে। যারা বিগত ১৫ বছর মাতারবাড়ীতে দলের একটি মিছিল, মিটিং বা পরিচিতি সভা করতে পারেনি তারা এখন দলীয় পদের দখলদার। পরীক্ষিত ও ত্যাগী নেতা কর্মীরা জেল জুলুম নির্যাতনের শিকার হলেও এসকল নেতারা এসি রুমে বাস করছেন। তাদের দিয়ে দলের কোন মঙ্গল হবে না। এসকল নেতাকর্মীদের কারণে মাতারবাড়ীতে বিএনপির তৃণমূলের মৃত্যু হয়েছে বলে দাবি করেন নেতাকর্মীরা। অনতি বিলম্বে তৃণমূলের জনপ্রিয় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনসহ অপরাপর নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় বেশ কয়েকজন জাতীয়তাবাদী মহিলা দলের মহিলা কর্মীরাও মানববন্ধনে ফেস্টুন সহকারে অংশ নেয়।