মাসুদ রানা:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা বাজারে মনোয়ারা গফফার চেয়ারম্যান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাদ আছর থেকে শুরু হওয়া এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআনের আলোকে সমসাময়িক জীবনের ওপর গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আসাদুজ্জামান আসাদ। তিনি ইসলামের মহান আদর্শ ও নৈতিক সমাজ গঠনে কুরআনের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ বক্তা হিসেবে মাহফিলে আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা এম হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ সহকারী রেজিস্ট্রার ডা: শরিফুল আলম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন এবং জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম।
মাহফিলে সভাপতিত্ব করেন জাকির হোসেন। সমগ্র মাহফিলটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন সাংবাদিক মাসুদ রানা। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা পালন করেন হুমায়ুন কবির বাবলু।
মাহফিলে বক্তারা সমাজ থেকে অন্যায়, অবিচার ও পাপাচার দূর করে ইসলামের সুশীতল ছায়াতলে আসার আহ্বান জানান। গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিলে উপস্থিত হাজারো জনতা পিনপতন নীরবতায় কুরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।