সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালীতে অস্ত্রসহ তিন নারীপুরুষকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা জেটি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ০২ (দুই)টি দেশীয় তৈরী একনলা বন্দুক সহ তিন নারী-পুরুষকে আটক করা হয়।
আটককৃত সাইফুল ইসলাম (৩৩) পিতা ছৈয়দ হোসেন, মাতা- সালেহা বেগম, সাং- দক্ষিণ পাহাড়তলী, ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং গোলবাহার বেগম (৬৫), স্বামী- মৃত আব্দুল হাকিম ও দিলদার বেগম (৫৩), স্বামী- মৃত সুলতান আহম্মদ, তারা উভয়ের বাড়ি এসএমপাড়া, ৫নং ওয়ার্ড, আলিরজাহাল কক্সবাজার বলে জানা যায়।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক প্রতুল কুমার শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ জেটিঘাটে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন তিন নারীপুরুষের ব্যাগে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে দুইটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।
অভিযানে নেতৃত্ব দেন, এএসআই নাছির উদ্দিন এবং অংশগ্রহণ করেন কনস্টেবল তানভীর, মজিদ, মিল্টন ও নারী কনস্টেবল কুলসুমা আক্তার। অভিযানে সংশ্লিষ্ট সকল সদস্য দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।