1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে-সেতু সচিব। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে-সেতু সচিব।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবী ‘মহেশখালী-কক্সবাজার সেতু’ নির্মাণে এবার চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। মহেশখালী থেকে কক্সবাজারের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সভায়, অর্থনীতি, পর্যটন, পরিবেশ, নদী শাসনসহ বিভিন্ন দিক বিবেচনা করে সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

এসময় সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আমলে সেতু নির্মানের বিষয়টি গতী পায়নি। এখন নির্বাচিত সরকার আসার পরে এই সেতু আলোর মুখ দেখবে। তিনি বলেন মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতু, এই সেতু নির্মানের কাজ বর্তমান সরকার দ্রুত শুরু করবে।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আবুল বশর পারভেজ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কক্সবাজার ও মহেশখালীর বিশিষ্টজনেরা।

সভায় অংশগ্রহণকারীরা সেতু নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদী শাসন ও স্থানীয় জনগণের স্বার্থ বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park