
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট (সোমবার) বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
জাতীয় গুরুত্বপূর্ণ এ মেগা প্রকল্পের নিরাপত্তা আরও জোরদার এবং বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি), সহকারী কমিশনার (ভূমি), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যুৎকেন্দ্রের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাটির নিরাপত্তা আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জাতীয় গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।