1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর মাতারবাড়িতে বোটসহ ১৮ জেলে আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

মহেশখালীর মাতারবাড়িতে বোটসহ ১৮ জেলে আটক

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

 

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় “অপারেশন সুরক্ষা’র” অংশ হিসেবে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে পরিচালিত এফবি আল্লাহর দান নামের একটি ট্রলিং বোট ও তাতে থাকা জেলেদের আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) শাকিব মেহবুব জানিয়েছেন, আটক জেলেদের এবং জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, আটক বোট ও জেলেরা বাঁশখালী এলাকার। ট্রলারটি সমুদ্রের মাতারবাড়ি পয়েন্টে অবৈধভাবে মাছ শিকার করছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park