সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ ঠাকুরতলা গ্রামের শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদৈতানন্দ পুরী ও অচ্যুতানন্দ পুরী মহারাজের প্রবর্তিত সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ৫৬ তম মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী শ্রী শ্রী ভুবনমঙ্গল মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আদিনাথ ঠাকুরতলা শ্রী শ্রী হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে, ঠাকুরতলা সমাজ কমিটি ও এলাকার বিভিন্ন মন্দির কমিটির সহযোগিতায় ঠাকুরতলা'র সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে ১১ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) মঙ্গলঘট স্থাপন, ১২ই ফ্রেব্রুয়ারি (বুধবার) ভোর থেকে মহানাম সংকীৰ্ত্তণ শুরু হয়ে ১৩ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত মহা নামষজ্ঞ অনুষ্ঠিত হয়। ১৪ই ফ্রেব্রুয়ারি (শুক্রবার) ভোরে নগর পরিক্রমা , কুঞ্জভঙ্গ ও মহোৎসব এর মধ্য দিয়ে মহা নামযজ্ঞের সমাপ্তি হয়।
আদিনাথ ঠাকুরতলা শ্রী শ্রী হরি মন্দির মহা নামষজ্ঞে পৌরোহিত করেন শ্রীমৎ স্বামী দেবদীপানন্দ পুরী মহারাজ, মোহন্ত মহারাজ- তুলসীধাম, নন্দনকানন ও অধিপতি - ঋষিধাম, বাঁশখালী, চট্টগ্রাম।
উক্ত মহা নামষজ্ঞ পরিবেশন করেন, শ্রী দুর্গা প্রসন্ন সম্প্রদায় - বাগেরহাট, শ্রী গুরু চৈতন্য সম্প্রদায় - ভোলা, শ্রী জয় মহাপ্রভু সম্প্রদায়- সিলেট, শ্রী গৌড় নিতাই সম্প্রদায় - ভোলা, শ্রী স্বামী চিন্তাহারী সম্প্রদায় - চট্টগ্রাম।
এইভাবে আদিনাথ ঠাকুরতলা শ্রী শ্রী হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী পূর্ণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক শ্রী মানস দে ও অর্থ সম্পাদক শ্রী অনুপ দে (প্রনব) এর তত্ত্বাবধানে মহা নামষজ্ঞ পরিচালিত হয়েছে।
উক্ত মহা নামযজ্ঞে মহেশখালীসহ কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলের আগত সনাতনীরা ভগবান শ্রীকৃষ্ণের নাম আশ্বাধন করেন। এছাড়াও মহা নামষজ্ঞের আনন্দ বাজারের মহা প্রসাদ বিতরণ করা হয়।