সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পাহাড়ী দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালীতে পাহাড়ী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে।
১৫ই অক্টোবর (বুধবার) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে ছোট মহেশখালী ইউনিয়নের জামাইধরনী'র ঢালা সড়কের পাহাড়ী এলাকায় দুইটি মোটরসাইকেলের দূর্ঘটনা ঘটে। এতে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এই দূর্ঘটনায় একজন নারী ও তিনজন পুরুষ গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।