1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বাগীশিকের গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালীতে বাগীশিকের গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত ।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি: 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০২৬ এর কক্সবাজারের মহেশখালী উপজেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে বাগীশিক মহেশখালী উপজেলা সংসদ।

১৮ মে (সোমবার) বিকাল ৩টায় মহেশখালী পৌরসভার চরপাড়াস্থ বিজরাম সর্দার পাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কক্সবাজার জেলা সভাপতি নারায়ণ দাশ। সভাপতিত্ব করেন বাগীশিক মহেশখালী উপজেলা শাখার সভাপতি ও ট্রাস্টি পরিমল কান্তি শীল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি সুব্রত দত্ত, সাধারণ সম্পাদক লক্ষী চরণ দে, গণমাধ্যম কর্মী সুমন চন্দ্র দে, সুকুমার চক্রবর্তী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রনি পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয়, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। গীতা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানবতা, সত্যবাদিতা, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, বাগীশিক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চর্চা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিজয়ী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানের শেষপর্বে রনি পাল ও তার দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভক্তিমূলক ও ধর্মীয় সংগীতের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park