1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে পুকুরে ডুবে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালীতে পুকুরে ডুবে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যু।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

৫ এপ্রিল (রবিবার) দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় সামিয়া সকালে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে শরীর জুড়াতে সে কালালিয়াকাটা মাদ্রাসাসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরের গভীর পানিতে সে হঠাৎ তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করেন এবং একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর সামিয়াকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই পানিতে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছিল।

এদিকে, সামিয়ার এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় জমান। একটি ফুটফুটে প্রাণের এমন করুণ বিদায়ে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

সামিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে স্থানীয়রা জানিয়েছেন, অসাবধানতাবশত পুকুরে পড়ে এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। বিশেষ করে জলাশয়ের আশেপাশে শিশুদের চলাচলে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park